ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪ মামলায় আমীর খসরুর জামিন

  • আপডেট সময়: ০৮:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১১২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রমনা ও পল্টন মডেল থানার পৃথক চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এছাড়া নথি প্রাপ্তি সাপেক্ষে আরও চারটি মামলার শুনানি হবে।

এ নিয়ে ১০ মামলার মধ্যে ছয় মামলায় জামিন পেলেন তিনি।

পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর আমীর খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় ছয় দিনের রিমান্ড শেষে গত ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৪ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার সাহা গ্রেপ্তার দেখনোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গত ১৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। গত ২৮ অক্টোবরের ঘটনায় তার বিরুদ্ধে রমনা ও পল্টন মডেল থানায় পৃথক ১০টা মামলা হয়। তার মধ্যে তিনি পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় জামিন পেয়েছিলেন।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

৪ মামলায় আমীর খসরুর জামিন

আপডেট সময়: ০৮:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪