ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘২১ উপদেষ্টা নিয়ে কার্যকর সরকার পরিচালনা সম্ভব নয়’

  • আপডেট সময়: ১১:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ৯১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:২১ জনের ছোট উপদেষ্টা পরিষদ নিয়ে দেশে কার্যকর সরকার ব্যবস্থা পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো বর্তমান সরকারকে সফল করে তোলা। পরাজিত আওয়ামী ফ্যাসিবাদের দোসররা দেশে যে অরাজকতা শুরু করেছে, এই সরকারকে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তার মোকাবিলা করতে হবে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ‘কালো পতাকা প্রদর্শন’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে এনডিএম।

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা করতে হবে। প্রথম দফা সংলাপে যা সম্ভব হয়নি। মাত্র ২১ জনের উপদেষ্টা পরিষদ দেশের একটি কার্যকর সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য যথেষ্ট নয়।

তিনি বলেন, ইসরায়েল বিশ্ব মানবতা এবং ইসলামের শত্রু। হান্টিংটনের সভ্যতার যুদ্ধ তত্ত্বের মাধ্যমে ইসলামকে পশ্চিমা শক্তির মুখোমুখি করা হয়েছে। এটি সম্পূর্ণ অবান্তর এবং মুসলিম বিদ্বেষ চিন্তার অংশ। ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল যে বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা মানবতাবিরোধী জঘন্য যুদ্ধাপরাধ। ইসরায়েল এবং জায়নবাদ হলো মানবতা এবং ইসলামের শত্রু।

এনডিএম চেয়ারম্যান আরও বলেন, জায়নবাদ আর বিজেপির হিন্দুত্ববাদ একসূত্রে গাঁথা। ভারতের সঙ্গে আমাদের বিশাল বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আমাদের চারপাশে ভারত। প্রতিবেশী এই দেশের সঙ্গে আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্ক চাই।

এনডিএম মহাসচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলি আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তফাজ্জল হোসেন মিয়াজি প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

‘২১ উপদেষ্টা নিয়ে কার্যকর সরকার পরিচালনা সম্ভব নয়’

আপডেট সময়: ১১:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪