ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছর পর পুলিশ এসকর্ট পাচ্ছেন খালেদা জিয়া

  • আপডেট সময়: ০৯:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দীর্ঘ দশ বছর পরে ফের পুলিশ এসকর্ট পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সম্প্রতি খালেদা জিয়ার জন্য পুলিশ এসকর্টের আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

২০১৪ সালে বিরোধীদলীয় পদ হারানোর পর পুলিশ এসকর্ট প্রত্যাহার করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।
এর আগে গত ৬ আগস্ট বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দি থেকে মুক্তি দেয়া হয়। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

১০ বছর পর পুলিশ এসকর্ট পাচ্ছেন খালেদা জিয়া

আপডেট সময়: ০৯:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪