ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্মৃতিসৌধে এসে আওয়ামী লীগ নেতাসহ আটক ৮

  • আপডেট সময়: ০৬:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ৭৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একত্র হওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক।

আটকদের মধ্যে একজন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনের নাম জানা গেছে। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। তার নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ এর সংসদ সদস‍্য সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন।

এ সময় পরিদর্শন ছাওনীর পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। পরে খবর পেয়ে ডিএমপি (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ দলটির ৭ নেতাকর্মীকে আটক করে।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে। এ সময় ৭ জনকে আটক করা হয়েছে।’

তাদের নামে কোনো মামলা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তল্লাশি করে দেখা হচ্ছে।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

স্মৃতিসৌধে এসে আওয়ামী লীগ নেতাসহ আটক ৮

আপডেট সময়: ০৬:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪