ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট সময়: ০৬:০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ৮৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগকে দল গঠন নিয়ে এক মন্তব্যের জন্য নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক দলগুলার মধ্যে।

সাখাওয়াত হোসেনের বক্তব্য দেওয়ার পরেই তাৎক্ষণিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টন এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় হাজার খানেক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় হয়ে পলওয়েল মার্কেট ঘুরে আবারও নয়াপল্টন পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলটি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউনিটের বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময়: ০৬:০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪