ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গণমাধ্যম কর্মীদের বোঝালেন সবকিছুই সরকারের হাতে: নূর

  • আপডেট সময়: ০৭:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • ২৬০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরু বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যে নাটকীয়তা হলো, এই কার্যক্রমের মাধ্যমে সরকার গণমাধ্যম কর্মীদের বোঝালেন যে, তোমরা যত যা-ই করো না কেন, সবকিছুই শেষ পর্যন্ত সরকারের হাতে।

রোববার (২৩ মে) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে ফাউন্ডেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নূরু বলেন, সচিবালয়ের মতো জায়গাতে একজন গণমাধ্যমকর্মীকে ছয় ঘণ্টা আটকে রাখার অধিকার কোন সরকারি কর্মকর্তার নেই। তিনি যদি কোন অপরাধ করতেন তবে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করতে পারতেন তারা। কিন্তু তা না করে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আজকে রোজিনা ইসলামকে জামিন দেওয়া হয়েছে বিভিন্ন নাটকীয়তার পর। এ ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত রাজধানীসহ মফস্বলের সাংবাদিকরা। সেগুলো পত্রিকাতে আসে না, গণমাধ্যমে প্রকাশ পায় না। সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকরা তাদের অধিকারের জন্য আজ সকলে একত্রিত হয়ে রাজপথে দাঁড়িয়েছে। কারণ আমরা মনে করি এই আক্রমণ শুধু একজন ব্যক্তি রোজিনা ইসলামের ওপর নয়, বরং তা সমগ্র সাংবাদিকদের ওপর।

নুরুল হক নুরু বলেন, সিনিয়র সাংবাদিকরা প্রথম থেকেই কথা বলে যাচ্ছেন সরকারের বিভিন্ন পর্যায়ে। আলাপ আলোচনা করছেন কিন্তু তারপরেও আমরা সরকারেরকে একটুও সহনশীল হতে দেখিনি। বরং এই কার্যক্রমের মাধ্যমে সরকার গণমাধ্যম কর্মীদের বোঝাচ্ছে যে, তোমরা যত যা-ই করো না কেন, সবকিছুই শেষ পর্যন্ত সরকারের হাতে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান

সরকার গণমাধ্যম কর্মীদের বোঝালেন সবকিছুই সরকারের হাতে: নূর

আপডেট সময়: ০৭:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১