ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে না : রিজভী

  • আপডেট সময়: ০৯:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • ১১১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নির্যাতন-নিপীড়ন চালিয়ে এই সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

রিজভী বলেন, জনগণ আওয়ামী দখলদার ও লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারীদের পতন না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ।

তিনি বলেন, গত ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী সরকারের ছত্রছায়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে অভিযানের নামে নারকীয় কর্মকাণ্ডে চালাতে বেপরোয়া হয়ে উঠেছে।

বিএনপির এই নেতা বলেন, নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন ও ছেলে ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রনির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ হামলা চালিয়েছে। এ সময় বাড়ির লোকজনদের সঙ্গে অশালীন আচরণ ও নগদ অর্থসহ স্বর্ণের গয়না লুটপাট করেছে।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আরও তীব্র মাত্রায় কর্তৃত্ববাবাদী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। গত দেড় দশক ধরে আওয়ামী সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে।

দ্বাদশ জাতীয় নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আরও হিংস্র হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

সরকার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে না : রিজভী

আপডেট সময়: ০৯:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪