ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে যুক্তরাষ্ট্র: মান্না

  • আপডেট সময়: ০৯:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ১১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, শুনেছি, মার্কিন কর্মকর্তারা নাকি সরকারের সঙ্গে কথা বলছে মধ্যবর্তী নির্বাচন দেয়ার জন্য। এরকম শুনলে তো ভালোই লাগে। তাই আমাদের যুগপৎ আন্দোলন চলছে, চলবে। যখন সবাই মিলে রাজপথে নামবে তখন যেতে বাধ্য হবে।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘বর্তমান সরকারকে যারা মদত দিচ্ছে সেটা চীন, আমেরিকা, রাশিয়া, ভারত যেই হোক না কেন, কারও সঙ্গেই আপস হবে না। জানুয়ারির পরে মানুষ একটা ধাক্কা খেয়েছে। আমরা এমনভাবে নেমেছিলাম মানুষ ভেবেছিল এই সরকার এবার শেষ। কিন্তু তা হয়নি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার- ভোটের অধিকার চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা যে আন্দোলন করেছি তাতে কখনো ভাটার (সমর্থক) টান পড়েনি। বিএনপি এখনও সমাবেশের ডাক দিলে পল্টনের এক মাথা থেকে আরেক মাথা দেখা যাবে না। আমরাতো বলছি না আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে বসাবো। আমরা বলছি অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দেয়া হোক।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ৭ জানুয়ারিতে কি কোনো ভোট হয়েছে? কোনো ভোটই হয়নি। সেখানে এক শতাংশ ভোট পড়েছে, নাকি শূন্য দশমিক ৫ শতাংশ ভোট হয়েছে সেটা তারা দেখে না। এই নির্বাচনে এই সরকারের কোন প্রাপ্তি নেই। তারা কেবল ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে।

তিনি বলেন, সরকার নিজেকে রক্ষা করার জন্য যা করার দরকার ছিল ২৮ অক্টোবর সেটাই করেছে। কারণ তারা জানতো সমাবেশ ঠিকভাবে হয়ে গেলে এই সরকার আর টিকে থাকতে পারবে না।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে যুক্তরাষ্ট্র: মান্না

আপডেট সময়: ০৯:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪