ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার আমলে ছাত্রদলের ৫ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে: ছাত্রদল সভাপতি

  • আপডেট সময়: ১০:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ১০১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে ছাত্রদলের পাঁচ শতাধিক নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন। কয়েক হাজার নেতাকর্মীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একটি যৌথ কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সভাপতি বলেন, ৫ আগস্টের পর কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারবে না ছাত্রদলের নেতাকর্মী ধারা লাঞ্ছিত হয়েছে। এটি ছাত্রদলের মহানুভবতা। আমরা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ নীতি নিয়েই রাজনীতি করি।

আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে সাম্য-মানবিক রাষ্ট্র গড়ার দেখার স্বপ্ন দেখেন, সেই স্বপ্নদ্বয়ের প্রত্যয়ে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা ও উপজেলায় ছাত্রদল অত্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করে আসছে।

কর্মী সভায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম ফল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বক্তব্য রাখেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

শেখ হাসিনার আমলে ছাত্রদলের ৫ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে: ছাত্রদল সভাপতি

আপডেট সময়: ১০:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪