ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট-২: আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান আহমেদ বিজয়ী

  • আপডেট সময়: ০৮:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ৭৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান আহমেদ ৯৩ হাজার ৬৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে জেলার ৩টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভোট কেন্দ্রগুলোতে মহিলা ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

লালমনিরহাটের প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর ও সতর্ক অবস্থানে ছিলেন। ভোটগ্রহণের সময় লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

জেলায় ভোটগ্রহণ নির্বিঘ্নে ও সুষ্ঠু করতে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।

নির্বাচনে লালমনিরহাট জেলার ৩টি আসনে আওয়ামী লীগ, বিভিন্ন দলের ও স্বতন্ত্রসহ মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনগুলোতে মোট ১০ লাখ ৬৩ হাজার ৭২৩ জন ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র ৩৬৫ টি ও মোট ভোটকক্ষ ২ হাজার ৩৯২টি।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

লালমনিরহাট-২: আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান আহমেদ বিজয়ী

আপডেট সময়: ০৮:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪