ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বেনজীর-মতিউরের কুশপুতুল দাহ

  • আপডেট সময়: ০৯:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ৮৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দুর্নীতি রোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের দাবিতে তাদের কুশপুতুল পুড়িয়ে সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।

শুক্রবার ( ২৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, আলোচিত রাসেলস ভাইপার সাপের কামড়ে মানুষ মারা গেছে ৬০০, আর সচিবালয়ের রাসেলস ভাইপারদের কামড়ে সারা দেশের মানুষ অর্থনৈতিক-সামাজিক-শিক্ষা ও সাংস্কৃতিকভাবে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে।

তিনি বলেন, দেশ, অর্থনীতি ও মানুষকে বাঁচাতে সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুর্নীতিবাজদের তালিকায় আগামী ১ মাসের মধ্যে না করলে দুদক কার্যালয় ঘেরাও কর্মসূচি করবে নতুনধারার নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারা প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য আফতাব মণ্ডল, আল আমিন বৈরাগী ও নিজাম উদ্দীন প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

রাজধানীতে বেনজীর-মতিউরের কুশপুতুল দাহ

আপডেট সময়: ০৯:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪