ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর ৬ আসনের প্রার্থীকে শোকজ

  • আপডেট সময়: ১১:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ১৯২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৬ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে শোকজ করেছে নির্বাচনীঅনুসন্ধান কমিটি। রোববার (৩ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাকে শোকজ করা হয়েছে।

একইসাথে আগামী ৬ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় সংশ্লিষ্ট আদালতে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ
দেওয়া হয়েছে। শোকজ নোটিশে বলা হয়েছে,শাহীন সেখানে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে জনসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এছাড়া প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী প্রচারণা করেছেন। যা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ
হয়েছে।

শোকজে আরও উল্লেখ করা হয়, ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণার আইন নেই। শাহীন চাকলাদার আগে থেকে প্রচারণা শুরু করে সে আইন ভঙ্গ করেছেন। শুধু তাই নয়, একই ভাবে

তিনি ৩০ নভেম্বর, পহেলা ডিসেম্বর ও ২ ডিসেম্বর পর্যায়ক্রমে পাজিয়া ইউনিয়ন, সুফলাকাটি ইউনিয়ন ও মজিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করেছেন। যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬ (ঘ), ৮(ক), ১০(ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন হয়েছে বলে শোকজে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আদালত ও শাহীন চাকলাদারের ঘনিষ্ট সূত্র জানায়, রোববার সকালে আদালতের পিয়নের মাধ্যমে শাহীন চাকলাদারের পুরাতন কসবার বাসভবনে শোকজ নোটিশ পাঠানো হয়। যা সুমন নামের এক ব্যক্তি সাক্ষর করে ওই শোকজ নোটিশ গ্রহণ করেন।

উল্লেখ্য, শাহীন চাকলাদার আওয়ামী লীগের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে যশোর-৬ আসনের সংসদ সদস্য। আসন্ন নির্বাচনে তিনি এ আসন থেকেই আবারো নৌকার মনোনয়ন
পেয়েছেন।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

যশোর ৬ আসনের প্রার্থীকে শোকজ

আপডেট সময়: ১১:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩