ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মরা গরু জবাই দেয়ার সময় তিনজন আটক ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • আপডেট সময়: ১১:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ১৯৩ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোর শহরতলি রাজারহাট এলাকায় মরা গরু জবাই দেয়ার সময় তিন মাংশ ব্যবসায়ীকে হাতেনাতে ধরেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশি সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ২টার পর রাজারহাট-কচুয়া ব্রীজের পাশে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

আটককৃতরা আবাদ কচুয়া গ্রামের মাংশ ব্যবসায়ী মিন্টু মোল্লা, ও তার সহকারী একই গ্রামের আজিজুর রহমান ও শীতারামপুর গ্রামের শফিকুল ইসলাম।

স্থানীয়রা জানায়, ব্রীজের পাশে সোমবার বিকেলে একটি অসুস্থ গরু আনা হয়। গরুটি সন্ধ্যার পর মারা যায়। যা অনেকেই জানতো । গভীর রাতে ওই মরা গরু জবাই দেয় ঐ তিন ব্যবসায়ী। গরুর চামড়া খুলে মাংশ আলাদা করার প্রক্রিয়া শুরু করলে স্থানীয়রা একট্টা হয়ে প্রতিবাদ জানায়। কিন্তু তারােএতে কর্ণপাত করে না। বাধ্য হয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে এসআই সাইমন হোসাইন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরবর্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার(ভুমি) মাহামুদুল হাসান জানান,গরুটি মারাত্মক অসুস্থ্য ছিলো। অল্প টাকায় গরুটি কেনা হয়েছিলো। কিন্তু মৃতছিলো কিনা সেটা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, পশু জবাই আইন ও নিরাপদ মাংশ আইনে ব্যবসায়ী মিন্টু মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে। এ ধরণের কর্মকান্ড ফের করলে কারাদন্ড দেয়া হবে বলে তিনি জানান।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

যশোরে মরা গরু জবাই দেয়ার সময় তিনজন আটক ভ্রাম্যমান আদালতে জরিমানা

আপডেট সময়: ১১:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩