ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে এসএসসি পরীক্ষার্থী রাজিম হত্যায় দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট সময়: ১১:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ১১৫ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার এসএসসি পরীক্ষার্থী রাজিম হত্যায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার গভীর রাতে শহরের বারান্দি মোল্লাপাড়া ও গাড়িখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

আটককৃতরা হলো বারান্দি মোল্লাপাড়া এলাকার ইয়াসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ পায়েল ও রুস্তম গাজীর ছেলে শিমুল গাজী।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রাজিম পড়াশোনার পাশাপাশি যশোরের বড়বাজার চুড়িপট্টি এলাকায় একটি বিপনীয বিতানে বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতো। গত ৯ নভেম্বর রাত ৮টার দিকে পায়েল শিমুল সহ কয়েকজন তাকে দোকান থেকে ডেকে পাশের গলিতে চায়ের দোকানে নিয়ে যায়। এরপর সেখানে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজিমের বাবা মামলা করেন। ওই ঘটনায় সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের সনাক্ত করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বারান্দি মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পায়েলকে এবং গাড়িখানা রোড এলাকায় অভিযান চালিয়ে শিমুল গাজীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতরা জানিয়েছে ইয়ামিন নামে তাদের এক বন্ধুকে রাজিম ও তার বন্ধুরা মিলে ছুরিকাঘাত করে। ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজিমের উপর হামলা চালানো হয়েছিল। আটককৃতদের আজ রাজিব হত্যা মামলায় আটক দেখে কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

যশোরে এসএসসি পরীক্ষার্থী রাজিম হত্যায় দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব

আপডেট সময়: ১১:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩