ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত, প্রবাসীদের নামে ভোট দেয়া হয়েছে: মমতাজ

  • আপডেট সময়: ১১:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ১১৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্বভাকুমে নিজের বাড়িতে কর্মীসভায় এসব কথা বলেন মমতাজ। তিনি বলেন, সিংগাইর উপজেলার বলধরা, বায়রা ইউনিয়ন ও সিংগাইর পৌরসভার ভোটকেন্দ্রগুলোতে অস্বাভাবিক ভোট পড়েছে। বিদেশে আছে, মারা গেছে তাদের ভোটও দেয়া হয়েছে। আমি অন্য জায়গায় পাস করলেও, এসব এলাকায় অস্বাভাবিক ভোট হওয়ায় পরাজিত হয়েছি।

তিনি বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু কালো টাকা ছড়িয়ে বিএনপি-জামাতের ভোট কিনে এমপি হয়েছেন। নির্বাচনের রাত থেকে তার লোকজন আমাদের অসংখ্য নেতাকর্মীর বাড়িতে হামলা করেছে।

মমতাজ বলেন, নির্বাচনের আগের দিন থেকে তারা (স্বতন্ত্র প্রার্থী টুলু) আমার নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা করছে। প্রতিনিয়ত সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর অনুসারীরা কোন কোন বাড়ি গিয়ে হামলা করছে, ককটেল বিস্ফোরণ করছে এবং মেয়েদেরকেও তারা রেহাই দিচ্ছে না, বউ-মেয়েদের মারধর করছে। এ পর্যন্ত আমার প্রায় ৫০ জনের বেশি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছে। এসব বিষয়ে থানায় লিখিত অভিযোগ করলেও আশানুরূপ কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

জেলা আওয়ামী লীগের সভাপতির বিষয়ে মমতাজ বলেন, মানিকগঞ্জ-১ আসনে লাঙ্গলের নির্বাচনী সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন কাজ করেছেন। অথচ আমার নৌকা প্রতীকের হয়ে অনেকবার অনুরোধ করার পরও তিনি নৌকার পক্ষে কাজ করেন নাই। এ ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও দলের সভানেত্রী শেখ হাসিনাও অবগত আছেন। দলই তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে।

এই কর্মীসভায় দলের স্বতন্ত্র প্রার্থী ও সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান (সদ্য পদত্যাগ করা) মুশফিকুর রহমান খান হান্নান, আরেক স্বতন্ত্র প্রার্থী দেওয়ান শফিউল আরেফিন টুটুলের প্রতিনিধিসহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

মৃত, প্রবাসীদের নামে ভোট দেয়া হয়েছে: মমতাজ

আপডেট সময়: ১১:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪