ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ৭৩ বছর বয়সে যমজ সন্তান জন্ম দিলেনে এই নারী!

  • আপডেট সময়: ১০:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ১৯৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ৭৩ বছর বয়সে যমজ কন্যাসন্তানের মা হলেন ভারতের এক নারী। বর্তমানে ওই মা ও তার সন্তানরা ভাল আছে। অন্ধ্র প্রদেশের ওই মায়ের নাম মাঙ্গাইয়াম্মা যারামতি।

এ ঘটনায় রাজ্যে তো বটেই, সারা ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। মিডিয়ার কল্যাণে এখন এ খবর সারা দুনিয়ায় ভাইরাল। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার ওই যমজ কন্যাদের প্রসব করান চিকিৎসকরা। এনডিটিভি

আইভিএফ পদ্ধতিতে গর্ভবতী হয়েছিলেন মাঙ্গায়াম্মা। অহল্যা নার্সিং হোমে তিনি এবার জন্ম দিলেন যমজ সন্তানের। চার চিকিৎসকের একটি দল তার সিজারিয়ান অপারেশন করেন।

দলের নেতা এস উমাশঙ্কর জানিয়েছেন, মা ও সন্তানরা ভাল আছে। অপারেশনের পর সাংবাদিকদের উমাশঙ্কর বলেন, এটি একটি মেডিক্যাল মিরাকেল। তিনি দাবি করেন, মাঙ্গায়াম্মাই সবথেকে বেশি বয়সে সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল হরিয়ানার দলজিন্দর কউরের। ৭০ বছর বয়সে তিনি সন্তানের জন্ম দিয়েছিলেন ২০১৬ সালে।

মাঙ্গায়াম্মা ৫৪ বছর সন্তানহীন দাম্পত্য কাটানোর পর মা হলেন ৭৪-এ এসে। তিনি ও তাঁর স্বামী ওয়াই রাজা রাও গত বছর আইভিএফ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন এই নার্সিং হোমেই। তিনি রাজি হন এই দম্পতিকে সাহায্য করতে।

সন্তানের জন্ম দিয়ে তিনি যে অত্যন্ত খুশি সেকথা সাংবাদিকদের জানিয়েছেন মাঙ্গায়াম্মা। স্বামী রাজা রাও ও অন্যান্য আত্মীয়রা মিষ্টি বিতরণ করে মুহূর্তটি উদযাপন করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

১২ কেজি এলপিজির দাম বাড়লো ২২৩ টাকা

ভারতে ৭৩ বছর বয়সে যমজ সন্তান জন্ম দিলেনে এই নারী!

আপডেট সময়: ১০:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯