ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাসী এই নির্বাচনকে নাটক ও প্রহসন বলেছে : মঈন খান

  • আপডেট সময়: ০৮:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১০০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিশ্ববাসী এই নির্বাচনকে নাটক ও প্রহসন বলেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, দেশের মানুষ ৭ জানুয়ারি ভোট না দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের মুখে কলঙ্ক লেপে দিয়েছে।

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করতে পারলেই মানুষের সব অধিকার ফিরিয়ে দিতে পারব। পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সহজ নয়। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। জিয়াউর রহমানের দেওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, ২৫ মার্চ রাতে বাংলাদেশের মানুষের ওপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল তখন জিয়াউর রহমান প্রতিরোধ গড়ে তোলে। অথচ সেদিন বর্তমান সরকারের কোনো ব্যক্তি প্রতিবাদ ও প্রতিরোধ করেনি। তারাতো পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়েছিল।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি। আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করি। বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। বিএনপি ভদ্র মানুষের দল।

এ সময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিরস্ত্র মানুষদের নিয়ে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও জানান মঈন খান।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

বিশ্ববাসী এই নির্বাচনকে নাটক ও প্রহসন বলেছে : মঈন খান

আপডেট সময়: ০৮:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪