ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধীরা মনে করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে: কাদের

  • আপডেট সময়: ০৯:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • ১১৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এ সরকারকে হটাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইশতেহার বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ। তবে এ ইশতেহার বাস্তবায়নেও অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক বাধা-বিঘ্ন আসতে পারে। রাজনীতিতে কেউ যদি সন্ত্রাস-অস্থিরতা তৈরি করে, তবে তা মোকাবিলা করতে হবে। বিরোধীদলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করা হবে। তবে সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সবকিছুই করতে হবে। সে ক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবিলা করতে হবে। বিরোধী দলকে আমরা রাজনীতি দিয়েই মোকাবিলা করবো। তবে তারা অগ্নিসন্ত্রাস করলে, আমরা নিশ্চয়ই জুঁইফুল নিয়ে যাবো না।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

বিরোধীরা মনে করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে: কাদের

আপডেট সময়: ০৯:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪