ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা বুলুর ওপর হামলা, স্ত্রীসহ আহত ৭

  • আপডেট সময়: ১১:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ১১৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বুলু। ভেঙে গেছে তার স্ত্রীর হাত। স্থানীয় আ. লীগ নেতা-কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ বিএনপির।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া। তিনি বলেন, বরকত উল্লা বুলু সস্ত্রীক নোয়াখালী থেকে ঢাকা আসার পথে বিপুলাসারে আওয়ামী লীগের দলীয় লোকজন হামলা করে। এতে করে বুলু, তার স্ত্রীসহ বিএনপির সাত থেকে আটজন আহত হন।

মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলম বলেন, বরকত উল্লাহ বুলু আমাদেরকে ইনফর্ম করা ছাড়াই মনোহরগঞ্জে এসেছেন। শুনেছি তিনি একটি চা দোকানে চা খাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে কেন্দ্রীয় বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা জেলা বিএনপির নেতৃবৃন্দ। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানসহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে এ বিক্ষোভ করে।

ট্যাগ
জনপ্রিয়

পাইকগাছায় এসিল্যান্ড পদ শূন্য, ভোগান্তিতে মানুষ

বিএনপি নেতা বুলুর ওপর হামলা, স্ত্রীসহ আহত ৭

আপডেট সময়: ১১:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২