ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সাথে এবি পার্টি নেতৃবৃন্দের সাক্ষাৎ ও ১০ দফা হস্তান্তর

  • আপডেট সময়: ০৬:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ৭৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে সাক্ষাৎকালে এবি পার্টি নেতৃবৃন্দ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে একজন হিন্দু ধর্মাবলম্বী বর্তমান বা সাবেক বিচারপতিকে সেই কমিশনের প্রধান করা যেতে পারে বলেও তারা পরামর্শ দেন।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এবি পার্টিসহ ৪ টি রাজনৈতিক দলের নেতৃবন্দের এক যৌথ বৈঠকে এ মতামত দেন এবি পার্টি নেতৃবৃন্দ।

এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সম্পর্কে এবি পার্টির অভিমত জানতে চাওয়া হলে তারা বলেন, কোন গণপ্রজাতন্ত্রে ব্যক্তি কেন্দ্রীক দিবস বা সাধারণ ছুটি ঘোষণা অনুচিত এটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের পরিপন্থী। এবি পার্টি মনেকরে, জাতীয় ব্যক্তিত্বদের অবদান স্মরণ করার আনুসাঙ্গিক ব্যবস্থা থাকতে পারে কিন্তু এই রাষ্ট্র কোন একক ব্যক্তির অবদান নয়। কোন ব্যক্তিকে অতিমাত্রায় পুজনীয় আকারে হাজির করলে আদতে তার অসম্মান ও পতন অনিবার্য হয়ে দাড়ায়।

এবি পার্টির নেতৃবৃন্দ আরও বলেন; এই অন্তবর্তী সরকার অন্য যে কোন সরকারের চেয়ে ভিন্নতর। এটা একটি অসাধারণ সরকার যা গণ-অভ্যুত্থান এবং স্বৈরাচারী শাসনের পতনের পরে দায়িত্ব গ্রহণ করেছে।

আলোচনা শেষে এবি পার্টি প্রধান উপদেষ্টার নিকট প্রত্যাশা, দাবি ও অঙ্গীকার সম্বলিত ১০ দফা লিখিত প্রস্তাব হস্তান্তর করেন।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এসময় তাঁর সাথে ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অ্যাডভোকেট আদিলুর রহমান খান ও ফরিদা আক্তার।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

প্রধান উপদেষ্টার সাথে এবি পার্টি নেতৃবৃন্দের সাক্ষাৎ ও ১০ দফা হস্তান্তর

আপডেট সময়: ০৬:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪