ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলল সিপিবি

  • আপডেট সময়: ১১:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ৯০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিনিধি দল।

শনিবার (৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বিভিন্ন সংস্কারে ছয়টি কমিশন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছি। একইসঙ্গে রাজনৈতিক দলসহ বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার করে নির্বাচন কবে হবে সেটার রোড ম্যাপ ঘোষণা করতে বলেছি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত না করতে আমরা আহ্বান জানিয়েছি। রাজনীতি বন্ধের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ দেওয়া হচ্ছে, এটা করা যাবে না।

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, বিশেষ ট্রাইব্যুনালে হত্যার বিচার করতে হবে। কিন্তু এসব ট্রাইব্যুনালে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। দখলবাজদের পরিবর্তে আরেক দখলবাজ হলো। এসব ঘটনা সরকারকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা চাই আপনারা (অন্তর্বর্তী সরকার) একটা ভালো নির্বাচন দিয়ে যার যার জায়গায় ফিরে যাবেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, সংখ্যালঘুদের পূজা উৎসব এবং আদিবাসীদের সমস্যাগুলো সমাধানের দিকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, সব সংস্কারের দায়িত্ব এই সরকারের না। এ সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যা মানুষের মধ্যে তাকে প্রশ্নবিদ্ধ করে। সেজন্য অনেক কাজ করা যাবে না।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলল সিপিবি

আপডেট সময়: ১১:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪