ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্থের জামিন মঞ্জুর করেছেন আদালত

  • আপডেট সময়: ০৯:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • ৮৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বনানীর সেতু ভবনে হামলা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী আলী বাসার এ তথ্য জানান।

গত ২৫ জুলাই একই মামলায় আন্দালিভ রহমান পার্থের পাঁচ এবং ৩০ জুলাই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২ আগস্ট রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। মামলায় সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে বাদী উল্লেখ করেন। পরে ২৪ জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিভ রহমান পার্থকে আটক করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

পার্থের জামিন মঞ্জুর করেছেন আদালত

আপডেট সময়: ০৯:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪