ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতের হাতে আধুনিক যুদ্ধবিমান তুলে দিচ্ছে ফ্রান্স

  • আপডেট সময়: ০২:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
  • ১৯৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: আধুনিক যুদ্ধবিমান রাফাল ভারতের হাতে অক্টোবরে তুলে দিচ্ছে ফ্রান্স।

বৃহস্পতিবার এ ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান ভি আর চৌধুরী। খবর জি নিউজের।

প্রতিবেদনে বলা হয়, বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় বিমান বাহিনীর হাতে রাফাল যুদ্ধবিমান তুলে দেবে ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান দাঁসো। বৃহস্পতিবার যুদ্ধবিমান রাফাল গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া ‘অ্যাকসেপ্টেন্স’ সম্পন্ন হয়। ‘অ্যাকসেপ্টেন্স’ এর অর্থ হলো আমরা ওই বিমান গ্রহণ করতে চাই।

এর পরবর্তী ধাপ হল আনুষ্ঠানিকভাবে রাফাল যুদ্ধবিমান গ্রহণ করা। আগামী ৮ অক্টোবর ফ্রান্সে অনুষ্ঠিতব্য ওই আয়োজনে উপস্থিত থাকবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দেশটির এয়ার চিফ মার্শাল।

উল্লেখ্য, ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। ২০২২ সাল নাগাদ এর সবকটিই দেশটির হাতে পৌঁছাবে। আর এতে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৫৯ হাজার কোটি রুপি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

পাইকগাছায় এসিল্যান্ড পদ শূন্য, ভোগান্তিতে মানুষ

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতের হাতে আধুনিক যুদ্ধবিমান তুলে দিচ্ছে ফ্রান্স

আপডেট সময়: ০২:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯