ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেবে না বিএনপি

  • আপডেট সময়: ১১:১৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • ৭৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নির্বাচন আয়োজনের জন্য ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এখনই সময়সীমা বেঁধে দেবে না বিএনপি। সরকারকে উপযুক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (১৯ আগস্ট) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্তে একমত হয়েছেন নেতারা। তবে, নীতিনির্ধারকদের মতে, অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্রসংস্কার করে সরকারের উচিত দ্রুত নির্বাচন দেওয়া।

বিএনপির নীতিনির্ধারকেরা মনে করছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রশাসনসহ আর্থিক খাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা দেশবাসীকে আশান্বিত করছে। বিএনপি এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত গৃহীত হয়। একটি হলো, ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞের পুনঃতদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করবে বিএনপি। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হন। অন্যটি হচ্ছে, আগামী ১ সেপ্টেম্বর সাড়ম্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

বৈঠকে স্থায়ী কমিটির নতুন দুই সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও এ জেড এম জাহিদ হোসেনকে অভিনন্দন জানানো হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নবনিযুক্ত এই দুই সদস্যকে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ সময় দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে তারা সেখানে দোয়া ও মোনাজাত করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেবে না বিএনপি

আপডেট সময়: ১১:১৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪