ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ শুরু

  • আপডেট সময়: ০৭:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ৯১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ শুরু করেছে দলটি। শনিবার বিকাল পৌনে ৩টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে এই সমাবেশ শুরু হয়। সমাবেশের জন্য কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বেলা ১২টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় নয়াপল্টন সরগরম হয়ে উঠে। ইতোমধ্যে নয়াপল্টনে নেমেছে নেতাকর্মীদের ঢল।

সরজমিনে দেখা গেছে, নয়াপল্টনের আশপাশে এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন ইউনিট থেকে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। ঢাকার আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা এসেছেন। তারা বিভিন্ন রঙের ক্যাপ পড়ে সমাবেশে অংশ নিয়েছেন। নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা নয়াপল্টন এলাকা।

তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এপিসি (সাঁজোয়া যান), প্রিজন ভ্যান ও জলকামান রাখা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ শুরু

আপডেট সময়: ০৭:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪