ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে: ফখরুল

  • আপডেট সময়: ১০:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ১০৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। ৭ জানুয়রি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন—নিপীড়ন শুরু করেছে। অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্যদুস্ত ও নাজেহাল করা হচ্ছে। আর এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে—দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয়।

মিথ্যা মামলায় বিএনপি নেতাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুনের জামিন বাতিল করে কারাগারে পাঠানো দখলদার আওয়ামী সরকারের নিরবচ্ছিন্ন অপকর্মেরই অংশ।

তিনি বলেন, আদালত তাদের জামিন বাতিল করে কারান্তরীণ করায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে: ফখরুল

আপডেট সময়: ১০:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪