ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় পরিচয়ে দখলবাজি: বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে বিএনপি

  • আপডেট সময়: ০৮:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় দখলবাজিসহ অনৈতিক কাজে জড়িতদের বহিষ্কারের পর এবার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে বিএনপি। আইনি পদক্ষেপের অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় দলের দায়িত্বশীল নেতারা এজাহার দায়ের করছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিএনপির নামে খালের জায়গা দখল করে যারা সাইনবোর্ড লাগিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ নেতৃবৃন্দ ওই খালের জায়গা দখলমুক্ত করে থানায় এজাহার দাখিল করেছেন।

এছাড়া ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ ২০ জনের বিরুদ্ধে রোববার ভালুকা থানায় এজাহার দায়ের করা হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ এজাহার দায়ের করেন।

এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ আসছে। এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সিনিয়র নেতৃত্ব এ বিষয়ে সবাইকে একাধিকবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

দলীয় পরিচয়ে দখলবাজি: বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে বিএনপি

আপডেট সময়: ০৮:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪