ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাসের ঘরের মতো ভেঙে পড়বে সরকার : মঈন খান

  • আপডেট সময়: ০৬:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ১২২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‌‘সরকারের মূল ভিত্তি হলো জনগণ। ৭ জানুয়ারি জনগণ ভোট বর্জন করে প্রামাণ করেছে তারা সরকারের সঙ্গে নেই। যেহেতু সরকারের সঙ্গে জনগণ নেই, তাই যেকোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়বে সরকার।’

সোমবার (২২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নব্য বাংলাদেশ মূলোৎপাটনে শহীদ জিয়ার রাষ্ট্রদর্শন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিটার্স অ্যাসোসিয়েশন। আয়োজক সংগঠনের সভাপতি ড. এবিএম ওবায়দুল ইসলাম সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

মঈন খান বলেন, ‘মানুষের ঐক্য ও ন্যায়ের শক্তির কাছে বন্দুকের শক্তি টিকতে পারে না। সুতরাং সরকারকে বলব, গণতন্ত্রের পথে এসে অংশগ্রহণমূলক নির্বাচন দিন। নাহলে পরিণতি ভালো হবে না। গুলি, বন্দুক ও টিয়ারগ্যাস দিয়ে মানুষকে পরাভূত করা যাবে, কিন্তু জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। গত ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু হয়নি, যা বিশ্বের সকল গণমাধ্যমে বলা হয়েছে। তবুও সরকার বুঝতে পারছে না যে, তাসের ঘরের মতো তারা কখন ধসে যাবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে না। তারা একটি দলের সরকার এবং লগি-বৈঠার রাজনীতি করে। তারা দেশের সকল প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রেখেছে। তারা সংবিধানের কথা বলে প্রতারণা করে যাচ্ছে। উন্নয়ন দিয়ে জনগণের মন ভুলিয়ে রাখা যায় না।’

সভার সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নূরুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ইউট্যাবের সহসভাপতি একেএম মতিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম সরকার, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ড. তৌফিকুল ইসলাম মিথিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতাউর রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামশেদ প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

তাসের ঘরের মতো ভেঙে পড়বে সরকার : মঈন খান

আপডেট সময়: ০৬:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪