ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ভারতীয় নৌ প্রধান করমবীর সিং

  • আপডেট সময়: ০৬:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
  • ১৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ৪ দিনের বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং।

গতকাল শনিবার তিনি বাংলাদেশ সফর শুরু করলেও রবিবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই বার্তায় করমবীরের এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমায় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পাশাপাশি দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।

ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের বিনিময়ের অংশ হিসেবে ২১ থেকে ২৪ সেপ্টেম্বর দুজন প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করছেন অ্যাডমিরাল করমবীর।

৪ দিনের এই সফরে করমবীর প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানগণসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর খুলনা ও চট্রগ্রাম আঞ্চলিক কমান্ডারদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

ঢাকায় ভারতীয় নৌ প্রধান করমবীর সিং

আপডেট সময়: ০৬:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯