ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টি একটি ভুয়া রাজনৈতিক দল: খায়রুল কবির খোকন

  • আপডেট সময়: ১০:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১১২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাতীয় পার্টি (জাপা) একটি ভুয়া রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর কাজী আবুল হাসেম উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, এরশাদের জাতীয় পার্টি একটি ভুয়া রাজনৈতিক পার্টি। তারা আওয়ামী লীগ সরকারের শোষণ, দুঃশাসন ও সব অপকর্মের সঙ্গী। তারাই এই সরকারকে টিকিয়ে রেখেছিল।

তিনি আরও বলেন, তুমি-আর ডামি নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা সরকার। দেশে নতুন করে স্বাধীনতা এসেছে, তবে ভোটাধিকার আসেনি। তাই দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন। জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে।

আওয়ামী লীগ সাংবিধানিক সংকট সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায় উল্লেখ করে খায়রুল কবির খোকন বলেন, সেই সুযোগ আর হবে না। জনগণ এবং গণতন্ত্রের প্রতি বিএনপির বিশ্বাস আছে। পেছনের দরজা নয়, জনগণের ম্যানডেট নিয়েই ক্ষমতায় আসবে।

হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সাবেক সভাপতি গোলাম কবির কামাল, হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল হান্নান সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

জাতীয় পার্টি একটি ভুয়া রাজনৈতিক দল: খায়রুল কবির খোকন

আপডেট সময়: ১০:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪