ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার ও ষড়যন্ত্র করছে: নিতাই রায়

  • আপডেট সময়: ০৬:১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ৮৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগ হিন্দুদের একটি অংশকে ঢাল হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, যেমনিভাবে হিটলার, মুসোলিনি, চেঙ্গিশ খান, টিক্কা খান, ইয়াহিয়া খান ফিরে আসেনি, ঠিক তেমনি শেখ হাসিনাও ফিরে আসবে না। কিন্তু হিন্দুদের একটি অংশকে ঢাল হিসেবে ব্যবহার করে পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের পাতানো সাম্প্রদায়িক উস্কানিতে কেউ পা দেবেন না।

সোমবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগ বিরোধী হিন্দু সমাজের ‘শান্তির পথে আমরা বাংলাদেশি’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, এ গণঅভ্যুত্থানে হিন্দু, মুসলিম ছাত্র-জনতা সবাই যোগদান করেছে। এখানে কোনো বিশেষ সম্প্রদায়ের ব্যাপার ছিল না। এখানে কোনো সাম্প্রদায়িকতা ছিল না। আজকে কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব হচ্ছে না। এ দ্বন্দ্ব হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারা যেটাকে সাম্প্রদায়িকতা বলতে চাচ্ছে, এটা সাম্প্রদায়িকতা নয়।

এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাইবোনকে বলবো, আওয়ামী লীগ থেকে খুব সাবধান। যতবার তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, তারা আপনাকে ব্যবহার করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তো এ রকম কিছুই হয়নি। যেটা আমরা নাসিরনগরে দেখেছি, রামুতে দেখেছি, যশোরে দেখেছি, অভয়নগরে দেখেছি। আমাদের সময় তো এ রকম হয়নি। ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তাহলে একজন মুসলমান, একজন হিন্দু, একজন বৌদ্ধ ও একজন খ্রিষ্টানের মধ্যে কোনোরকম বৈষম্য হবে না। বাংলাদেশের ১৭ কোটি মানুষ একই অধিকার ভোগ করবে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, আজকের অবস্থান কর্মসূচিতে হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের দিদি ও দাদার এবং মুসলিম সম্প্রদায়ের বোনেরা ও ভাইয়েরা সবাই ঐক্যবদ্ধ আছে। এটা হলো বাংলাদেশের প্রকৃত চিত্র। এ চিত্র ও বিজয়কে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা নস্যাৎ করতে চায়। আওয়ামী সন্ত্রাসীরা নস্যাৎ করতে চায়। কোনো লাভ হবে না। হাসিনা পালিয়ে গেছে। ছাত্র-জনতার বিজয় হয়েছে। কোনো অপচেষ্টা করে লাভ নেই। আপনারা প্রত্যেকে পাড়ায়-মহল্লায় পাহারা দেবেন, যাতে দুর্বৃত্তকারীরা, সন্ত্রাসীরা ও স্বৈরাচারীরা বাংলাদেশের মাটিতে যেন কোনো অপকর্ম ও ষড়যন্ত্র করতে না পারে।

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ রায় সাহস-সহ হিন্দু সম্প্রদায়ের অনেকে বক্তব্য দেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

আ.লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার ও ষড়যন্ত্র করছে: নিতাই রায়

আপডেট সময়: ০৬:১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪