ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ শান্তিপূর্ণ নির্বাচনের নজির স্থাপন করেছে: কাদের

  • আপডেট সময়: ১০:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ৮৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ ও ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি। আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচনের নজির স্থাপন করেছে।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বাকশাল একক কর্তৃত্ববাদী কোনো দল নয়। এটা জাতির প্রয়োজনে তখনকার বাস্তব অবস্থায় একটি জাতীয় দল। এটা একদলীয় কোনো শাসন নয়। জাতীয় এই দলে নির্বাচনের ব্যবস্থা ছিল। মির্জা ফখরুল সাহেবরা যতই মিথ্যাচার করুক, তথ্য-প্রমাণ আছে। জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্যপদ লাভ করেছেন। বাকশালের কমিটিতে ৭১ নম্বরে তার নাম ছিল। মিথ্যাচার করে লাভ নেই।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

আ. লীগ শান্তিপূর্ণ নির্বাচনের নজির স্থাপন করেছে: কাদের

আপডেট সময়: ১০:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪