ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ জনগণকে ত্যাজ্য করে প্রকৃত ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে: রিজভী

  • আপডেট সময়: ০৬:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • ১০৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের নামে আওয়ামী লীগ জনগণের সঙ্গে ভেলকিভাজি করছে। এরা জনগণকে ত্যাজ্য করে প্রকৃত ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি পুরাতন ১৫ নম্বর এলাকায় আনাম র‌্যাংগস প্লাজা শপিংমলের বিপরীতে কাঁচাবাজার ও আশপাশে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হচ্ছে না, যা হচ্ছে তা অবৈধ নির্বাচন, তামাশার নির্বাচন এবং ইমিটেশন নির্বাচন। দেশের মানুষ এমন প্রতারণার নির্বাচন চায় না। নির্বাচনের নামে কোনো প্রহসন চায় না। তাই ভোটকেন্দ্রে না গিয়ে বর্জন করে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান রিজভী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেক উজ-জামান তারেক, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

আ.লীগ জনগণকে ত্যাজ্য করে প্রকৃত ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে: রিজভী

আপডেট সময়: ০৬:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩