ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

  • আপডেট সময়: ১২:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ১৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশে থেকে আরও ৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

সোমবার (১ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নীলফামারী জেলাধীন ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোমিনুর রহমান, সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি কছির আলী, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু, ঢাকা জেলাধীন দোহার থানা বিএনপির অর্থ সম্পাদক জাফর ইকবাল জাহিদ, ফরিদপুর জেলাধীন সদরপুর থানার অন্তর্গত কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারী-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জনের দাবি এবং অসহযোগ আন্দোলনের পক্ষে বছরের প্রথম দিন নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি তিন দিন আবারও লিফলেট বিতরণ এবং গণসংযোগ পালন। বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করবেন।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে অনলাইন ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

আরও ৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

আপডেট সময়: ১২:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪