ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের মানচিত্রের ওপর খুনি শকুনেরা উড়ছে: শামীম ওসমান

  • আপডেট সময়: ১০:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, ‘অনেকে মনে করছেন এ নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ? আমি বলতে চাই, ১৯৭০ সালের নির্বাচনের পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এইবারের নির্বাচন। আমাদের মানচিত্রের ওপর খুনি শকুনেরা উড়ছে। মাঠে তাদের পথ করে দিচ্ছে ৭৫ সালের পরাজিত শক্তি ও সন্ত্রাসী দল বিএনপি।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘বঙ্গবন্ধু চলে না গেলে আমাদের রাজনীতি করার কথা ছিল না। আমরা জাপানের মতো উন্নত দেশ থাকতাম। আমাদের স্বপ্ন দেখাতে শুরু করেছেন জননেত্রী শেখ হাসিনা।’

‘কয়েকদিন আগে মায়ের বুকে শুয়ে থাকা এক শিশুকে খুনি জিয়ার খুনি সন্তান আগুন দিয়েছে। এটা কোন বাংলাদেশ। নেত্রীকে বলতে চাই, আপনি তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিন। আমাদের মহিলাদের মিছিল থেকে কাপড় খুলে নেওয়া হয়, আমাদের পুলিশ লাইনের হাসপাতালে আগুন দেওয়া হয়। আমরা এ দৃশ্য ভবিষ্যতে আর দেখতে চাই না।’

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বেঁচে যাওয়ার অপরাধে শেখ হাসিনাকে ২১ বার মারার চেষ্টা করা হয়েছে। আমাদের ওপর বোমা হামলা করা হয়েছে। সেই বোমা হামলায় আমার বন্ধু চন্দন শীলের দুই পা নেই। সেই বোমা হামলার পর রক্তের ওপর শুয়ে ছিলাম। রক্ত কত গরম হতে পারে সেদিন টের পেয়েছিলাম।’

‘শেখ হাসিনা আপনাদের মাঝে তার মা-বাবা ভাইকে খুঁজে পান। আপনারা কী এই মহিলার জন্য দাঁড়াবেন না?’ আল্লাহর নামে শপথ করে তিনি বলেন, আমরা কি প্রস্তুত আছি?’ এসময় সকলে দুই হাত তুলে প্রস্তুতের সাড়া দেন।

শামীম ওসমান বলেন, ‘নেত্রীর কাছে চাওয়ার কিছু নেই। আপনি সব দিয়েছেন। আমার নারায়ণগঞ্জের মানুষ মেট্রোরেলে উঠতে চায়। সন্তান কখনও মায়ের কাছে চায় না। মা সন্তানের আবদার এমনিতেই পূরণ করে দেয়।’

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

আমাদের মানচিত্রের ওপর খুনি শকুনেরা উড়ছে: শামীম ওসমান

আপডেট সময়: ১০:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪