ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে তরুণদের বড় একটি অংশ জয়ী হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেট সময়: ১০:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৬৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:৫ আগস্টের মতো টেকনিক (কৌশল) ব্যবহার করে আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এক বলেন।

হাজীগঞ্জের একটি রেস্তোঁরায় এ ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে নাসীরুদ্দীন বলেন, ‘আগামীর ইলেকশন কোনো মাসল পাওয়ারের (পেশিশক্তি) ইলেকশন হবে না, আগামীর ইলেকশনে টাকা বানিয়ে রাজনীতি হবে না, আগামীর ইলেকশনে পোস্টার লাগিয়ে আপনি জিততে পারবেন না। তরুণেরা যেভাবে ৫ তারিখে (আগস্ট) লড়াই করে জয়ী হয়েছিল, তাদের সেই পূর্ণ টেকনিক আবার এই ইলেকশনে ব্যবহার করবে এবং এই ইলেকশনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে। কারণ, তরুণেরা এটা বুঝে গেছে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসন্ন ব‍্যালট রেভল্যুশন কীভাবে তারা পার পাবে।’

স্থানীয় তরুণ-যুবকদের উদ্দেশে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, ‘আপনারা ৫ তারিখে যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে বিদায় করেছেন, সেভাবে ইলেকশনের চ্যালেঞ্জে আমাদের জয় হবে।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

আগামী নির্বাচনে তরুণদের বড় একটি অংশ জয়ী হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময়: ১০:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫