ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের কেউ রোডম্যাপের কথা বলছেন না: মান্না

  • আপডেট সময়: ০৮:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৮৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কোনো রোডম্যাপের কথা বলছেন না। আর্মি প্রধান একটা বলেন, আসিফ নজরুল, সাখাওয়াত সাহেব আরেকটা বলেন। যথাযথ সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন। ঠিকমতো কাজ করলে এক বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব।

সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি যখন বলি তখন একটা রোডম্যাপ দিতে হবে। অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। জুলাই, আগস্টের গণঅভ্যুত্থানে মানুষের চেতনার যে উন্মেষ আমরা দেখেছি, তা অভূতপূর্ব। তবে সেই অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

তিনি আরও বলেন, সংস্কারের এখন কী পরিস্থিতি? চারমাসে সংস্কার কতটুকু এগিয়েছে? আমি দেখি না। সংস্কার মানে গুণগত রূপান্তর। সামনে যে সময় আছে তাতে কতটুকু করা যাবে?

সভায় বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারওয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, সাবেক সচিব আবু আলম শহিদ খান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

অন্তর্বর্তী সরকারের কেউ রোডম্যাপের কথা বলছেন না: মান্না

আপডেট সময়: ০৮:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪