ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে হয়রানি

  • আপডেট সময়: ০৪:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগের বিড়ম্বনার শিকার হয়েছেন। প্রথমে তার প্রবেশ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হলেও পরে পরিচয় নিশ্চিত হয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে প্রবেশের জন্য অনুরোধ জানায়।

তবে বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এবং আত্মসম্মানবোধের কারণে তিনি দিল্লিতে প্রবেশ না করেই অন্য একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরে আসছেন।

রোববার (১৪ জুন) রাতে বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনা চলাকালে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এর আগে একটি গণমাধ্যমে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ দিল্লিতে ‘আটক’ হয়েছেন বলে খবর ছড়ালে বিভ্রান্তি তৈরি হয়। তবে বিষয়টিকে পুরোপুরি অসত্য দাবি করে ডা. জাহেদ উর রহমান জানান, “উদ্ভট, একেবারে ভুল কথা। আমি ঢাকা ব্যাক করছি। সরকারি সফরেই রোববার দিল্লিতে গিয়েছিলাম।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি সফরে ডা. জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন বিভাগ কিছু অজুহাত দেখিয়ে তার প্রবেশ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করে এবং তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয় এবং ভেতরে যাওয়ার জন্য অনুনয়-বিনয় করে।

কিন্তু বিমানবন্দরে এমন অনভিপ্রেত আচরণের শিকার হওয়ার পর আত্মসম্মানবোধের কারণে তিনি আর দিল্লিতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন এবং অনতিবিলম্বে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন, আনিচুজ্জামান সোহাগ সভাপতি ও মাজেদুল সাধারণ সম্পাদক

দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে হয়রানি

আপডেট সময়: ০৪:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬