ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

  • আপডেট সময়: ১০:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১১১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সব ঠিক থাকলে শনিবার (১৫ মার্চ) তার সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার (১৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শায়রুল কবির খান আরও বলেন, আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য প্রতিনিধিরা অংশ নেবেন।

এর আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা এসে পৌঁছান। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

আপডেট সময়: ১০:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫