ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে সমর্থন দিয়েছি, কত দিন অব্যাহত থাকবে জানি না : ফারুক

  • আপডেট সময়: ০৮:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৮৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা আপনাদের সমর্থন দিয়েছি। সমর্থন দিবো। তবে এই সমর্থন কত দিন পর্যন্ত অব্যাহত থাকবে জানি না।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের জনগণ নির্বাচন চায়। তাই অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ ভোট দিতে পারবে। পছন্দ মতো প্রার্থীকে বিজয়ী করতে পারবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। সচিবলায় বসে আছে। চিনি, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের যে সিন্ডিকেট আওয়ামী লীগের আমলে করেছিল তাদের একজনকেও এখনো আইনের আওতায় আনতে পারেননি। সচিব, ডিসি, এসপিরা এখনো ড. ইউনূসের ঘাড়ে বসে আছে। সচিবালয়ে কেন আগুন? এগুলো এখনো উদঘাটন করতে পারেননি কেন?

বিরোধীদলের সাবেক এই চিপ হুইপ বলেন, দেশে এত ডিজিএফআই, এত এনএসআই, এত গোয়েন্দা সংস্থার লোক, তারপরও ইউনূস সরকারের আমলে কেন ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে পারছে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরো বলেন, আমরা আপনাদের সমর্থন দিয়েছি। সমর্থন দিবো। তবে এই সমর্থন কত দিন পর্যন্ত অব্যাহত থাকবে আমরা জানি না। তাই যারা কথাবার্তা বলছেন। ভেবে চিন্তে বলেন, ষড়যন্ত্রকারীদের সাহায্য করবেন না। এসব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করছেন। দয়া করে এসব কথা বলা বন্ধ করুন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

সরকারকে সমর্থন দিয়েছি, কত দিন অব্যাহত থাকবে জানি না : ফারুক

আপডেট সময়: ০৮:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫