ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন চাপা পড়ে যাচ্ছে: মির্জা ফখরুল

  • আপডেট সময়: ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, দুর্নীতি, লুটপাট এটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এ কথাগুলো আমাদের বারবার বলা দরকার। কারণ, এটা না বললে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করেছে মানুষ তা ভুলে যাবে।

বুধবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিদ্যুৎ খাতের পুরো বিষয়টি আমরা রিভিউ করব এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতি নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ মানুষকে সর্বশান্ত করেছে। বিদ্যুৎ খাতের সব জায়গায় দুর্নীতি হয়েছে। কোনো জায়গা বাদ নেই।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বক্তব্য রাখেন।

তিনি বলেন, গত ১৫ বছরে বিদ্যুৎ খাতটা তারা (আওয়ামী লীগ) ব্যবসার খাত বানিয়েছিল। তাদের দুর্নীতির বোঝা এখন জনগণকে বহন করতে হচ্ছে। এই বিদ্যুৎ উন্নয়ন টেকসই নয়। যেকোনো সময় মুখ থুবড়ে পড়বে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

রাজনৈতিক বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন চাপা পড়ে যাচ্ছে: মির্জা ফখরুল

আপডেট সময়: ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫