ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার পুনরুত্থান হলে অন্তর্বর্তী সরকারের কেউ রক্ষা পাবেন না: রিজভী

  • আপডেট সময়: ০৮:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ৯৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরুত্থান হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের কেউ রক্ষা পাবেন না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এমনটা হলে অনেক রাজনীতিবিদও বিপাকে পড়ে যাবেন বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক থাকতে হবে। নিরপেক্ষতা দেখাতে গিয়ে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার রাস্তা করা যাবে না।

তিনি বলেন, শেখ হাসিনার পুনরুত্থান হলে এই সরকারের কেউ কিংবা অনেক রাজনীতিবিদই রক্ষা পাবেন না। এজন্য জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।

বিএনপির এ নেতা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসে দেশে অরাজকতা করার চেষ্টা করলেও সেটি বন্ধ করতে পারছে না সরকার।

রিজভী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার কর্মকাণ্ড বেশ রহস্যজনক। প্রশাসনে এখন যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছে তাদেরই হয়রানি করছেন উপদেষ্টা খোদা বখস।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

শেখ হাসিনার পুনরুত্থান হলে অন্তর্বর্তী সরকারের কেউ রক্ষা পাবেন না: রিজভী

আপডেট সময়: ০৮:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪