ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে হুমকি দেওয়া পাকিস্তানের অভিনেত্রী পিরজাদা বিপাকে

  • আপডেট সময়: ১১:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
  • ১২৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অজগর সাপ উপহার দেওয়ার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের অভিনেত্রী পপশিল্পী রবি পিরজাদা। মোদিকে হুমকি দেওয়া নিয়ে উত্তেজনাও ছড়িয়েছিল। এবার সেই অভিনেত্রী বিপাকে পড়েছেন। তাঁকে তলব করেছে পাকিস্তানের বন্য প্রাণী অধিকার কর্তৃপক্ষ। এ জন্য তাঁর সাজাও হতে পারে।

পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয়েছে, পাঞ্জাবের বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্যানের মহাপরিচালক লে. (অব.) সোহেল আশরাফ বলেছেন, আইন অমান্য করার অভিযোগে রবি পিরজাদাকে দুই বছরের সাজা ভোগ করতে হতে পারে। তাঁকে গত শনিবার আইনি নোটিশ পাঠানো হয়েছে।

তবে রবি পিরজাদা নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছেন।

অজগর, কুমিরসহ সরীসৃপ প্রাণীকে পোষ্য হিসেবে রাখার অভিযোগ উঠেছে রবি পিরজাদার বিরুদ্ধে। অজগরসহ সরীসৃপ প্রাণীগুলোকে নিজের বিউটি পারলারে রাখতেন ওই পপশিল্পী। কোনো কারণে অভিনেত্রী রবি পিরজাদার এমন ধরনের উদ্ভট শখ, তা অবশ্য জানা যায়নি। তবে বন্য প্রাণীদের এভাবে পোষ্য বানিয়ে রাখা পাকিস্তানের আইনে অপরাধ। আর সে জন্যই বন্য প্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ তুলে পাঞ্জাব ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এবং পার্কস ডিপার্টমেন্ট রবি পিরজাদার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল। এর পরই তাঁর প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নোটিশের জবাবের ওপর নির্ভর করছে তাঁর পরবর্তী আইনি প্রক্রিয়ার কার্যক্রম।

বন্য জীবন সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে রবি পিরজাদাকে দুই থেকে তিন বছরের সাজা ভোগ করতে হতে পারে। একই সঙ্গে ২০ হাজার পাকিস্তানি রুপিও জরিমানা গুনতে হতে পারে।

তবে রবি পিরজাদার নিজের টুইটার অ্যাকাউন্টে বন্য প্রাণী রাখার দায়ে কোনো নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমি বাসায় আছি কোনো নোটিশ পাইনি।’

ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরই খেপে যান রবি পিরজাদা। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করেই মোদি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। নরেন্দ্র মোদিকে অজগর সাপ উপহার দেওয়ার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন পপশিল্পী রবি পিরজাদা। রবির ওই ভিডিওতেও ভারতবিদ্বেষী কিছু মন্তব্যও রয়েছে। পাশাপাশি কাশ্মীরকে যে তাঁরা পাকিস্তানের কাছ থেকে কিছুতেই ছিনিয়ে নিতে দেবেন না, তা বলেও ভারতীয়দের সাবধান করে দিয়েছিলেন রবি। এবার অন্যায়ভাবে বন্য প্রাণীকে পোষ্য বানিয়ে পারলারে রাখার অভিযোগে অভিযুক্ত হলেন রবি পিরজাদা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

মোদিকে হুমকি দেওয়া পাকিস্তানের অভিনেত্রী পিরজাদা বিপাকে

আপডেট সময়: ১১:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯