ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান যুদ্ধের সমাপ্তি পরমাণুর মাধ্যমে

  • আপডেট সময়: ১০:৫৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
  • ১৭৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে তা শেষ পর্যন্ত পরমাণু যুদ্ধে গড়াবে। ফলে গোটা অঞ্চল ধ্বংস হবে।

আল-জাজিরা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এইসব কথা বলেন।

পাক প্রধানমন্ত্রী বলেন, যদি যুদ্ধ বেধে যায় তাহলে এর সমাপ্তি ঘটবে পরমাণু ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। এর ফলে গোটা অঞ্চল ধ্বংস হয়ে যাবে। এ অবস্থায় কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কিছু করা উচিত।

ইমরান খান বলেন, কাশ্মীর নিয়ে বেশি দিন তারা চুপ থাকবে না। তিনি নিজেকে শান্তিকামী হিসেবে উল্লেখ করে বলেন, আমরা প্রথমে যুদ্ধ শুরু করব না, কিন্তু যুদ্ধ হলে পাকিস্তানিরা জীবন দিয়ে লড়বে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু অস্ত্রধর। তাই পরমাণু যুদ্ধ বাধলে গোটা বিশ্বে এর খারাপ প্রভাব পড়বে। গোটা বিশ্বের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।

জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা, চীন, রাশিয়া ও ইউরোপীয় দেশগুলোকে এই পরিস্থিতি সম্পর্কে পাকিস্তান অবহিত করেছে বলে তিনি জানান।

ভারত কাশ্মীরিদের ওপর গণহত্যা চালাচ্ছে বলে দাবি করেছেন ইমরান খান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

ভারত-পাকিস্তান যুদ্ধের সমাপ্তি পরমাণুর মাধ্যমে

আপডেট সময়: ১০:৫৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯