ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের জন্য যে তারিখটা দেবেন সেটা বলে দিন: রিজভী

  • আপডেট সময়: ১০:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ৬৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের এত দ্বিধা-দ্বন্দ্ব কেন, এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের জন্য আপনারা যে তারিখটা দেবেন সেটা বলে দিন।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, রাষ্ট্রপতি ফ্যাসিবাদের প্রোডাক্ট হলেও তার পদত্যাগের কথা বলে বড় ধরনের সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা যাবে না। সেজন্য আমাদের অনেক চিন্তা করে কাজ করতে হবে।

তিনি বলেন, দুনিয়া কাঁপানো বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের এত দ্বিধা-দ্বন্দ্ব কেন? নির্বাচনের তারিখটা বলে দিয়ে যতটুকু সংস্কার করা দরকার করুন।

লিফলেট বিতরণকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম রবিন, ডা. জাহিদুল কবিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

নির্বাচনের জন্য যে তারিখটা দেবেন সেটা বলে দিন: রিজভী

আপডেট সময়: ১০:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪