ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফের রাজপথে নামার আগে নির্বাচনের তারিখ দিন: জয়নুল আবদিন

  • আপডেট সময়: ০৪:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ৮৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ফের রাজপথে নামার আগে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

বুধবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ডেমোক্রেটিক পার্টির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মণির স্মরণসভায় এ দাবি জানান তিনি।

অন্তর্বর্তী সরকারে উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আবারও যেন রাজপথে নামতে না হয়, নির্বাচনের তারিখ দিন।

তিনি বলেন, ‘সংস্কার এবং নির্বাচন একসঙ্গে করতে হবে। সংস্কারের নামে শেখ হাসিনার প্রেতাত্মারা সরকারি পদগুলোতে বসার সুযোগ খুঁজছে। কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না।

এসময় তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। যারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, আয়না ঘরের সৃষ্টি করেছে তাদের বিচারের আওতায় আনার ব্যবস্থা করতে হবে ড. ইউনূসের সরকারকেই।’

এর আগে সকালে প্রেসক্লাবের বাইরের এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, ‘দুমাস হয়ে গেছে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক হয়নি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যারা গণহত্যা চালিয়েছে অনতিবিলম্বে তাদের বিচার হতে হবে।’

নির্বাচনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এত অপেক্ষা কিসের আপনাদের। ভোটের আশায় মানুষ শেখ হাসিনাকে নামিয়েছে। একটা দিনতারিখ দিয়ে সব কাজ শুরু করেন।’

দুদু আরও বলেন, ‘পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে। আপনারা কাজ শুরু করেন। যতটুকু পারবেন করেন, বাকিটা করবে নির্বাচিত সরকার।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একজন বিচক্ষণ লোক মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা তাকে সমর্থন করেছি। কিন্তু সবকিছুর একটা সময়সীমা রয়েছে। তা না হলে জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে না। আপনাকে সমর্থন করি ভোট ও ভাতের জন্য এবং গণতন্ত্রের জন্য।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

ফের রাজপথে নামার আগে নির্বাচনের তারিখ দিন: জয়নুল আবদিন

আপডেট সময়: ০৪:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪