ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে জামায়াত

  • আপডেট সময়: ০২:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ৮০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল শনিবার তৃতীয় দফায় সংলাপে বসবে অন্তর্বর্তীকালীন সরকার। এদিন বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

এর আগে, বুধবার (২ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে। এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। সংলাপে উপদেষ্টামণ্ডলী গঠিত ছয়টি কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন শফিকুল আলম।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে জামায়াত

আপডেট সময়: ০২:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪