ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের অসীম ভাববেন না, অন্তর্বর্তী সরকারকে বিএনপি নেতা ডা. জাহিদ

  • আপডেট সময়: ১০:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ৯৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ক্ষমতায় বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সুর পাল্টে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মরহুম রুহুল আমীন গাজীর স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে এ মন্তব্য করেন তিনি।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, অনেক মানুষের রক্তের ওপর পা রেখে আপনারা ক্ষমতায় বসেছেন। কোনো অবস্থাতেই নিজেদের অসীম ভাববেন না। বিগত ১৬ বছর ধরে যারা মিথ্যা মামলা মাথায় নিয়ে ঘুরেছেন, সে মামলাগুলো এখনও কেন নিষ্পত্তি করা হচ্ছে না? এসব মামলা তুলে নেওয়ার জন্য কেন তাদের কোর্টের বারান্দায় ঘুরতে হবে? আপনার এখন দায়িত্ব নেওয়ার পর সুর পাল্টে কথা বলছেন। আইনকানুনের কথা বলছেন।

সরকারকে ওয়ান ইলেভেনের প্রেতাত্মারা ঘিরে ধরেছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে ওয়ান ইলেভেনের প্রেতাত্মারা ঘিরে ধরেছে। হাসিনা সরকারের সুবিধাভোগীদের চারপাশে বসিয়ে রাখা হয়েছে। তাদের ব্যাপারে সজাগ না হলে এবং প্রতিহত করা না গেলে ফের দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাবে।

তিনি বলেন, আপনারা (অন্তর্বর্তী সরকার) শেখ হাসিনার সুবিধাভোগীদের সঙ্গে নিয়ে সরকার চালাচ্ছেন। সেজন্যই আজকে এই অবস্থা। সরকারের বয়স এখন ২ মাস হয়ে যাচ্ছে। এদের থেকে বের হয়ে না আসলে ওরা আপনাদেরও গিলে খাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, মাহমুদুর রহমানকে হাজিরা দেওয়ার পর জেলে যেতে হবে, এমন স্বাধীনতা তো আমরা চাইনি। দুর্নীতিবাজ, অপরাধীদের সরকার খুঁজে পায়না শুধু মাহমুদুর রহমানকে জেলে পাঠাতে পারে।

প্রয়াত রুহুল আমীন গাজীর স্মরণে ডা. জাহিদ বলেন, তিনি মানবিক গুণাবলির মানুষ ছিলেন। প্রতিকূল পরিস্থিতিতে পেছনে কে আছেন সেটি খেয়াল রাখেননি। সবসময় সাহস নিয়ে চলেছেন। সাংবাদিকদের যেকোনো দাবি আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তাকে যখন জেলখানায় নেওয়া হয়েছে, তখন খুব অসুস্থ ছিলেন। সরকার তাকে চিকিৎসা দেয়নি। যার ফলে তার অসুখ সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাকে ফ্যাসিস্টরা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এখনো স্বাধীনতা আসেনি। মানবাধিকার, আইনের শাসন নিশ্চিত হলেই রুহুল আমীন গাজীর আত্না শান্তি পাবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

নিজেদের অসীম ভাববেন না, অন্তর্বর্তী সরকারকে বিএনপি নেতা ডা. জাহিদ

আপডেট সময়: ১০:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪