ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুষ্কৃতকারীরা আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

  • আপডেট সময়: ০৪:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ১১০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতিসহ নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, গত ৬ সেপ্টেম্বর শান্তি সমাবেশে যোগদানের জন্য শীতলক্ষ্যা নদী পার হয়ে নবীগঞ্জ কমিউনিটি সেন্টারে পৌঁছলে একদল সশস্ত্র দুষ্কৃতকারী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে।

তিনি বলেন, আবু আল ইউসুফ খান টিপুর ওপর বর্বরোচিত হামলা এবং তাকে গুরুতর আহত করার ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

টিপুর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান এবং তার সুস্থতা কামনা করেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

দুষ্কৃতকারীরা আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

আপডেট সময়: ০৪:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪