ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরের মাথায় নুন রেখে বরই খাওয়া দল বিএনপি: চরমোনাই পীর

  • আপডেট সময়: ১২:০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১১৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে ‘পরের মাথায় নুন রেখে বরই খাওয়া দল’ বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

তিনি বলেছেন, ‘এতদিন কী করেছে বিএনপি? এখন তারা ফ্যাস্টুন দিয়ে রাস্তাঘাট ভরে ফেলেছে। আপনাদের কী শক্তি আছে, তা আমরা জানি। জীবনভর পরের মাথায় নুন রেখে বরই খাওয়ার দল বিএনপি।’

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা বালুর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

এ সময় বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘৫ আগস্টের পর চিহ্নিত একটি দল লুটপাট, খুন ও চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না।’

বিএনপিকে সুবিধাবাদী দল আখ্যা দিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, ‘আন্দোলন করব আমরা, আর ক্ষমতায় যাবেন আপনারা! এটা হতে দেওয়া যাবে না। আগামীতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া হবে না।’

শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি তোফায়েল আহমাদ কাশেমীর সভাপতিত্বে এবং মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য রাখেন- দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম আল-আমিন ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

পরের মাথায় নুন রেখে বরই খাওয়া দল বিএনপি: চরমোনাই পীর

আপডেট সময়: ১২:০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪